• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান।

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। মিতালী সমিতির মোড় থেকে দফেদার ঘাট হয়ে জে.আর.এস স্কুল পর্যন্ত ঈদগাঁহ মাঠ সংলগ্ন এই সড়কটি ছিল এলাকাবাসীর প্রধান চলাচলের পথ। হঠাৎ সড়কটি ধসে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। জরুরি প্রয়োজনে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পরপরই মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় সকাল থেকেই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অন্যদিকে, সাগরদী বাইপাস সড়কের সাথে এল কে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় কালবৈশাখী ঝড়ে একটি গাছ পড়ে দীর্ঘদিন ধরে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। বিষয়টি মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ ইউএনও’র নজরে আনলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরদিনই গাছটি অপসারণ করা হয়, ফলে জনদুর্ভোগ দূর হয়।
স্থানীয়দের মতে, ইউএনও এম এ মুহাইমিন আল জিহান একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা, যিনি মানুষের সমস্যায় দ্রুত সাড়া দিয়ে কার্যকর সমাধান নিশ্চিত করছেন। তাঁর এমন উদ্যোগে এলাকাবাসী, সুশীল সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category