• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের

Reporter Name / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

রোববার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে জুলাই যোদ্ধার সরকারি তালিকা তৈরির সময় তাঁর ১০ বছর বয়সী একমাত্র সন্তানের অসুস্থতায় মৃত্যুর কারণে স্থানীয় প্রশাসনের সাথে নিজ থেকে যোগাযোগ করতে পারেননি। এতে করে জুলাই যোদ্ধার তালিকায় তাঁর নাম উঠানো হয়নি গুলি ও ককটেলে আহত নাছির মোল্লার। আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রসাণসহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ তাঁর। জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সকলকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেয়ার দাবি জানান নাছির মোল্লা।

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts