• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version

জামায়াতকে ‘বেইমান- মোনাফেক’ আখ্যা দিলেন খায়রুল কবির খোকন

Reporter Name / ২৫২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন


বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে। ২০০১ সালে তারা কি ধানের শীষ নিয়েই সংসদ সদস্য হয়নি? আজ আবার তারা বলছে ধানের শীষ নাকি বিষ। তাহলে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করলো না কেন?”

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাধবদী পৌর বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক’ আখ্যায়িত করে খায়রুল কবির বলেন, “জামায়াত বলে যদি তারা হেরে যায় তবে ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। তারা কি বেহেশতের টিকিট বিক্রির এজেন্সি নিয়েছে? একাত্তরে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এ দেশের রাজনীতিতে তাদের কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, “জামায়াত কখনো জাতীয় স্মৃতিসৌধে যায়নি, জাতীয় পতাকা তুলে না, শহীদ মিনারে যায় না। তারা এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং জাতির কাছে ক্ষমাও চায়নি। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

সভায় মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাকারিয়ার সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts