• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জল্লারপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র এবং লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানার জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং হাছান আহম্মেদ জিসান (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ সরকারের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাকলা এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার বাবুরাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে হাছান আহম্মেদ জিসানের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার টানবাজার এলাকায়।

পরে তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেওয়ার ১টি যন্ত্র এবং বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category