• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

জমে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা – IPCSBDPress

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে।মহিষ ও ঘোড়া বিক্রির জন্য এই মেলা উত্তরাঞ্চল জুড়ে সুপরিচিত।বাংলা কার্তিক মাসের শ্যামাপূজার অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। সে হিসেবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।যদিও পূজার আনুষ্ঠানিকতা সাত দিনে শেষ হয়, মেলার আয়োজন চলে পুরো মাসজুড়ে।মেলাটির প্রধান আকর্ষণ মহিষ ও ঘোড়ার হাট।ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন।মহিষের পাশাপাশি মেলায় তাজিয়া, ভুটানি, মনিপুরী, পঙ্খীরাজ ও রাজা বাহাদুরসহ বিরল নামের ঘোড়াও উঠেছে।

দিনাজপুরের চিরিরবন্দর থেকে চারটি ঘোড়া নিয়ে মেলায় আসা সাহীন আলম, তাজিয়া জাতের একটি ঘোড়ার দাম হাঁকিয়েছেন তিন লাখ টাকা।তবে এই ঘোড়াটির জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে বলে তিনি জানান।ঘোড়ার পাশাপাশি মহিষের হাটেও চলছে পাল্টাপাল্টি দর-কষাকষি। বিক্রেতারা সারি সারি পাড়া মহিষ, গয়াল ও দেশি জাতের মহিষ নিয়ে এসেছেন।

আকার ও ওজনভেদে প্রতি জোড়া মহিষের দাম হাঁকা হচ্ছে এক লাখ ৩০ হাজার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত।ঠাকুরগাঁওয়ের হরিপুরের বিক্রেতা আজীম উদ্দীন জানান, তিনি তিন জোড়া পাড়া জাতের মহিষ এনেছিলেন।এর মধ্যে দুই জোড়া বিক্রি করেছেন এক জোড়া পাঁচ লাখ ৫০ হাজার টাকায় এবং অন্য জোড়া পাঁচ লাখ টাকায়।

শুধু পশু বেচাকেনা নয়, মেলায় রয়েছে গ্রামীণ উৎসবের পুরো আবহ।শিশুদের খেলনা, মিঠাই-মিষ্টি, নাগরদোলা, গৃহস্থালির সামগ্রী, হস্তশল্প ও লোকজ পণ্যের অসংখ্য দোকান মেলায় স্থান পেয়েছে। এটি স্থানীয়দের জন্য মাসব্যাপী এক মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানিয়েছেন, মেলায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts