• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক দীপিকার, কত বছরে পা দিলেন তিনি

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

[ad_1]

জন্মদিন মানেই কেক কাটা আর উদযাপন-তার সঙ্গে এবার অনুরাগীদের জন্য বড় এক উদ্যোগ নিলেন দীপিকা পাড়ুকোন। ৪০ বছরে পা দেওয়া অভিনেত্রীর জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়। সেই কারণেই এ বছরের জন্মদিন তার কাছে হয়ে উঠল আরও বেশি তাৎপর্যপূর্ণ।

দীপিকার জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠানের। সেখানে অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা করেন অভিনেত্রী। অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল বড়দিনের আবহে। চোখে পড়ার মতো ছিল বিশাল একটি ক্রিসমাস ট্রি। খাবারের আয়োজনেও ছিল বৈচিত্র্য-ইন্দো-ওয়েস্টার্ন বিভিন্ন পদ, চাটনী, দক্ষিণী খাবার ও মুখরোচক ডেজার্ট। এদিন অনুরাগীদের সামনে তিন তলা চকোলেট কেক কাটেন দীপিকা। অনুষ্ঠানে তার পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।

অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন দীপিকা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানেই শেষ নয়-ভিন্নরাজ্য থেকে আসা অনুরাগীদের জন্য বিমানের টিকিট পর্যন্ত বুক করে দেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর ব্যবস্থাও ছিল দীপিকার পক্ষ থেকেই। পাল্টা ভালোবাসায় অনুরাগীরাও বিভিন্ন উপহারে ভরিয়ে দেন তাকে।

জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক দীপিকার, কত বছরে পা দিলেন তিনিদীপিকা পাড়ুকোন

অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় দীপিকা জানান, ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদের সঙ্গে দেখা করতে আসাটাই তার জন্য বড় প্রাপ্তি। মানসিক স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন দীপিকা। জন্মদিনেও সেই বার্তাই তুলে ধরেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘যখন মনে হবে জীবনে যথেষ্ট কিছু হচ্ছে না, তখনও আন্তরিকতা, ভালবাসা, যত্ন ও বিশ্রাম তোমাদের প্রাপ্য। কখনও হাল ছেড়ো না। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভালো কাজ করছ।’

নিজের জন্মদিনেও অনুরাগীদের মানসিক শক্তি জোগানোর এই উদ্যোগে আরও একবার মুগ্ধ করলেন দীপিকা পাড়ুকোন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category