• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের

Reporter Name / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

[ad_1]

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদল ছাত্রলীগকে পুনর্বাসন করছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল একই কাজ করেছে। কমিটি দেওয়ার আগে যাচাই-বাছাই করা উচিত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর দেখা গেছে, অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী এতে স্থান পেয়েছেন। ঘোষণার পর তদন্ত কমিটি করা হলেও, সেই কমিটির সদস্য সম্পর্কেও অভিযোগ রয়েছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার।”

নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category