• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

চিটাগাং রোডে যানজট, ড্রেন নির্মাণকাজে চরম জনদুর্ভোগ

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চলমান ড্রেন নির্মাণকাজ, সড়ক খোঁড়াখুঁড়ি এবং অতিরিক্ত যানবাহনের চাপে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশে ড্রেন নির্মাণকাজ চলায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও ছোট যানবাহনের অতিরিক্ত চাপের কারণে পুরো এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

এদিকে নির্মাণকাজের কারণে সড়কে ধুলাবালি ও কাদার সৃষ্টি হওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। ঝুঁকিপূর্ণ ও ভাঙাচোরা রাস্তা পার হতে গিয়ে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং পথচারীদের নিরাপদে চলাচলে সহায়তা করছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। এতে প্রতিদিনই জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত নির্মাণকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts