• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ – IPCSBDPress

Reporter Name / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:০৪ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

চব্বিশের গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তিনি বলেছেন, রাজনৈতিক সমীকরণ এখনও শেষ হয়নি এবং যারা এখনই সমীকরণ মেলানোর চেষ্টা করছেন, তারা ভুল পথে হাঁটছেন।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে রয়েছে।গত এক বছরে অনেক হিসাব-নিকাশ হলেও প্রত্যাশা পূরণ হয়নি।এনসিপি জুলাই ঘোষণাপত্রে কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে না পারলে আবারও “১/১১”-এর মতো পরিস্থিতি আসতে পারে।নির্বাচন প্রয়োজন, তবে তা পরিবর্তনের মধ্য দিয়েই হতে হবে।প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।নাহিদ ইসলাম আরও বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের দল থেকেই শুরু করতে হবে।চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ক্ষতিকর।যারা সুবিধা নেওয়ার উদ্দেশ্যে দলে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ,এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা,জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম

সম্মেলনে বক্তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts