• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:১০ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি তৈরি হয়েছে নানা রহস্য।​নিহতরা হলেন-সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে ভস্মীভূত ঘরে তল্লাশি চালানোর সময় মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।​আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।ফায়ার সার্ভিস বা এলাকাবাসী কেউই তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান-​মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাড়িতে আগুনের উৎস কী এবং তাদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই পরিষ্কার হবে।গভীর রাতের এই অগ্নিকাণ্ডটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

IPCS News : Dhaka : ​ আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category