• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

গোগনগর ইউপির ৫নং ওয়ার্ডে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষোভ

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একাধিকবার সরকারি বরাদ্দ আসার পরও রাস্তাটির কাজ সঠিকভাবে সম্পন্ন না হয়ে বরং বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, ওয়ার্ডের আলড এলাকার এই সড়কটির জন্য সদর উপজেলা পিআইও অফিস থেকে একাধিকবার বরাদ্দ দেওয়া হলেও কাজের মান অত্যন্ত নিম্নমানের। 

 

স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. রফিক মেম্বার এই অনিয়মের মূল হোতা। বর্তমানে আবার নতুন করে বরাদ্দ পাওয়ার পর রাস্তাটিতে সিসি ঢালাই কাজ শুরু হলেও সেখানে নিম্নমানের সুরকি ব্যবহার করা হচ্ছে এবং ঢালাইও অত্যন্ত পাতলা করে দেওয়া হচ্ছে। এতে করে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বারবার টাকা আসে, কিন্তু রাস্তার কোনো উন্নতি হয় না। কাজ করে শুধু দেখানোর জন্য, কিছুদিন পরেই ভেঙে যায়।”আরেকজন বলেন, “আমরা মনে করি, এই কাজের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। নাহলে সরকারি টাকা অপচয় বন্ধ হবে না।”

 

এ বিষয়ে অভিযুক্ত মেম্বার মো. রফিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts