• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

[ad_1]

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা এবং নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

এসময় নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নেরও দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts