• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু – IPCSBDPress

Reporter Name / ৪৯৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে।অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।তারা দুজনই কৃষি কাজ করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি জমির মাঠে নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ করতে যান কৃষক শাহাবুদ্দিন ও কৃষক মজনু মিয়া।পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল।পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পুলিশ।তবে পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে বাবুল মিয়ার সেচ পাম্প থেকে আঙ্গুর মিয়ার সেচ পাম্পে তারের সংযোগ দেয়া হয়।বর্তমান সময়ে সেচের মৌসুম না থাকলেও বৈদ্যুতিক সংযোগ চালু রয়েছে।সেচ পাম্পের মালিক আঙ্গুর মিয়া ও বাবুল মিয়াসহ বিদ্যুৎ অফিসের অবহেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি বলেন, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।পরে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ।মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

IPCS News : Dhaka : 

[ad_2]

Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts