• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী হিসেবে মাওলানা মুফতি যোবায়ের আহমদ আনসারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি কাঞ্চন পৌরসভার কৃতি সন্তান ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে পরিচিত।

 

বুধবার কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) রূপগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান জিহাদি মেয়র প্রার্থী মুফতি যোবায়ের আহমদ আনসারীর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন। পরে তাকে শপথ পাঠ করানো হয়।

 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কাঞ্চন পৌরসভায় সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মেয়র প্রার্থী মুফতি যোবায়ের আহমদ আনসারী বক্তব্যে বলেন,

“কাঞ্চন পৌরসভার নিপীড়িত জনগণের কাঙ্ক্ষিত মুক্তির জন্য জীবন দিয়ে হলেও পাশে থাকব। কোনো জালিমের রক্তচক্ষুকে ভয় পেয়ে পিছিয়ে যাব না।”

 

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা এবং পৌরবাসীর সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি কাজ করতে চান।

 

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category