• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

কবর জিয়ারত ও এনআইডি কার্যক্রম—একদিনে তারেক রহমানের দুই কর্মসূচি – IPCSBDPress

Reporter Name / ৪২৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৩২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে শনিবার সকালে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য তৎপরতা লক্ষ্য করা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই কবর জিয়ারত কর্মসূচিকে দলটির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ হিসেবে দেখা হচ্ছে, যা সাম্প্রতিক রাজনীতিতে প্রতীকী গুরুত্ব বহন করছে।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর আগে গত সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, শনিবার নির্বাচন কমিশন কার্যালয় খোলা থাকবে এবং সেদিনই তারেক রহমান ভোটার নিবন্ধন, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts