• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

এবার আড়াইহাজারে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, ফলাফল নিয়ে শঙ্কায় ৫৪ পরীক্ষার্থী

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

[ad_1]

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্কুলে ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৪ জন পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার এবং দুই পরিদর্শকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষের ৫৪ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেয়ার কথা থাকলেও ভুলবশত তাদের হাতে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র তুলে দেয়া হয়। এতে তারা নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নের মুখোমুখি হয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়। ফলে প্রায় সবার পরীক্ষাই খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।
এ বিষয়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা বলেন, ‘ভুলটি সুপারের কারণে হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়।’
 
আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘বিষয়টি জানার পর আমরা কেন্দ্র সচিবসহ যারা দায়িত্বে ছিলেন তাদের দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দিয়েছি। অব্যাহতির আদেশটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি মন্ত্রণালয়েও পাঠানো হবে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিষয়টি শিক্ষা বোর্ড দেখবে এবং তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা শিক্ষা বোর্ডকে সুপারিশ করব।’
এর আগে চলতি বছরের ২১ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছিল। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনকে অব্যাহতি দেয়া হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category