• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিনির্ভর উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোট ৭৫টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে এ ইউনিট, যা আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির কার্যকর ব্যবহারের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান।সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার নিশ্চিত করে।

অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ কমিশনার মাদকের ভয়াবহতা সম্পর্কে নাগরিকদের সচেতন করেন এবং মাদকসহ যেকোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।তিনি বলেন, সঠিক তথ্য পেলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়।এ লক্ষ্যে আরএমপি’র ফেসবুক পেজ, হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা কোথায় যায়, কী করে এবং কার সঙ্গে মেলামেশা করে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখা জরুরি, যাতে তারা কোনোভাবে মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।পাশাপাশি মাদকাসক্ত অভিভাবকদের সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মোবাইল ফোন ফিরে পাওয়া মালিকরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ উদ্যোগ শুধু হারানো সম্পদ ফেরত পাওয়ার বিষয় নয়, বরং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করেছে।তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন (চলতি দায়িত্বে), উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category