• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না, বাজালে জরিমানা করবে পুলিশ

Reporter Name / ৩৯৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

[ad_1]

পরিবেশ মন্ত্রণালয়

নীরব এলাকায় এবং আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালে পুলিশ জরিমানা করবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি পত্র জারি করেছে মন্ত্রণালয়টি।

এতে বলা হয়, গত ২৪ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ এর গেজেট জারি করা হয়েছে। বিধিমালার বিধি-৬ অনুসারে কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অনুমোদিত শব্দমান অতিক্রমকারী হর্ন স্থাপন বা ব্যবহার করতে পারবে না। এছাড়া নীরব এলাকায় এবং আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না। বিধি-২০ অনুযায়ী এ বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ করতে পারবেন পুলিশ কর্মকর্তারা।

পরিবেশ ও বন মন্ত্রণালয় জানায়, অতিমাত্রায় শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক ঝুঁকি সৃষ্টি করছে। এতে কানের কম শোনা, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, মনোসংযোগ বিঘ্নসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে।

এছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাত, গর্ভস্থ শিশুর বধিরতা বা প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্মের সম্ভাবনাও বাড়ছে। শব্দদূষণের কারণে বিশেষ করে হাসপাতালের রোগী, শিক্ষার্থী, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, পথচারী এবং উচ্চ শব্দের উৎসের নিকটস্থ শ্রমিক ও বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে দেশের মানবসম্পদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category