• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

আদালতপাড়ায় আলোচিত সিরাজ মন্ডলের ছবি তুলতে পুলিশের বাঁধা, উত্তেজনা

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

[ad_1]

মুক্ত গণমাধ্যম দিবসে নারায়ণগঞ্জ আদালত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা। এ সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, ধাক্কাধাক্কি এবং মারধরের অভিযোগ উঠেছে।

 

রবিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীরা।

 

জানা যায়, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ এক ডজন মামলার আসামি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আলোচিত সিরাজুল ইসলাম মন্ডলকে আদালতে হাজির করা হয়। 

তাকে কোর্ট কারাগার থেকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

সাংবাদিকদের দাবি, এ সময় কিছু পুলিশ সদস্য তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সিরাজ মন্ডলের সমর্থকদের সঙ্গে সংবাদকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিক পড়ে যান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তবে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকদের কোনো তর্কাতর্কি হয়নি এবং ছবি তুলতেও বাধা দেওয়া হয়নি। তার দাবি, সাংবাদিকদের সঙ্গে আসামির সমর্থকদের হাতাহাতি হয়েছে এবং তারাই বাধা দেয়।

 

অন্যদিকে, সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে পুলিশ সদস্যদের সাংবাদিকদের ক্যামেরা বা মোবাইল নেওয়ার চেষ্টার দৃশ্য দেখা গেছে বলে অভিযোগ করা হয়।

 

ভুক্তভোগী সাংবাদিক জহিরুল হক বলেন, ‘সংবাদ সংগ্রহের সময় প্রথমে পুলিশ বাধা দেয়।

 

পরে তাদের দেখাদেখি আসামির সমর্থকরাও আমাদের ওপর হামলা করে। এক ফটোসাংবাদিক টিটুকে মারধর করা হয় এবং তার গলার চেইন ছিঁড়ে ফেলা হয়।’

এদিকে ৬নং ওয়াডের স্থানীয়দের একাধিক সূত্র জানায়, জ্বালাতি তেল চোর চক্রের একটি গ্রুপ সিরাজ মন্ডলের পক্ষে মাঠে নেমেছে। তারা বিভিন্নভাবে প্রচার চলাচ্ছে সিরাজুল ইসলাম মন্ডল ভালো মানুষ। এস ও রোড এলাকার বিএনপি ও শ্রমিক দলের একাধিক নেতার নিরব সমর্থন রয়েছে সিরাজ মন্ডলের পক্ষে। ওই পক্ষটি আওয়ামীলীগ আমলে সিরাজ মন্ডলের শেল্টারে ছিল এবং সিরাজ মন্ডল তাদের তেলের ব্যবসার সুযোগ করে দিয়েছিলে। ফলে তারা সিরাজ মন্ডলের এলাকার আসার ব্যবস্থা তরে দেয়। কিন্তু শেষ রক্ষা হলো না । পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসওরোড এলাকার বিএনপি ও শ্রমিক দলের ওই নেতারা সিরাজ মন্ডলকে জামিন করাতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এবং কোট পুলিশকে ম্যানেজ করেছে যাতে সাংবাদিকরা সিরাজ মন্ডলের ছবি বা ভিডিও করতে না পারে। সেই কারণে রোববার আদালতে নেয়ার সময় কোর্ট পুলিশ সাংবাদিকদের বাঁধা দিয়েছে। 

 প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলাম মন্ডলকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একডজন মামলা রয়েছে এবং তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category