• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন


বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাঁধাগ্রস্ত করা হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি। সংস্কারে বাঁধা দেয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।

তিনি বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদী পৌরসভা চত্বরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আপনারা জানেন যে, অন্তর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের  অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারাদেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারাসহ এনসিপি নেতৃবৃন্দ। বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী বক্তব্য রাখেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts