• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

অবশেষ ব্যান্ডের নতুন গান

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রগতিশীল ব্যান্ড সংগীত অঙ্গনে তরুণদের নিয়ে গঠিত ব্যান্ড ‘অবশেষ’ তাদের চতুর্থ মৌলিক গান ‘সত্য আবেশ’ প্রকাশ করেছে। ভালোবাসা, হৃদয়ের অমোচনীয় আবেশ এবং না-পাওয়ার বেদনায় মোড়ানো এই গানটি আগ্রহী শ্রোতাদের মধ্যে ইতোমধ্যে কৌতুহল তৈরি করেছে।

গানটির গল্পভিত্তিক মিউজিক ভিডিও নির্মিত হয়েছে একটি আবেগময় কনসেপ্টে, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেয়ান মাহাদী। গানটির গীত ও সুর করেছেন তৌকির নিশার। কণ্ঠ দিয়েছেন স্বাক্ষর , গিটারে ছিলেন ফাইয়াজ ও অর্ক, বেজ গিটারে ফাইয়াজ, বাঁশিতে অঙ্কণ, এবং ড্রামে ছিলেন রৌদ্র। এটি অবশেষের চলমান অ্যালবাম অধরা-এর চতুর্থ গান।

এই অ্যালবামের প্রতিটি গান একটি নির্দিষ্ট আবেগকে কেন্দ্র করে তৈরি—ভালোবাসার মরিচীকা, হারিয়ে যাওয়া শৈশব, সমাজে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম এবং এবার সত্য আবেশ-এ প্রকাশ পাচ্ছে হারানো সম্পর্কের গভীর অনুভূতি।

মিউজিক ভিডিওর নির্মাতা ও নির্দেশক রেয়ান মাহাদী বলেন, এই গানটির গল্প বাস্তবের কাছাকাছি, যেখানে ভালোবাসা সবসময় থেকে গেলেও, মানুষটা হারিয়ে যায়। ভিডিওতে আমরা সেই না-পাওয়ার আবেগ এবং সত্য ভালোবাসার অনুরণন তুলে ধরার চেষ্টা করেছি।

গীতিকবি ও সুরকার তৌকির নিশার বলেন, গানটি এমন এক মুহূর্তের কথা বলে, যা চলে যাওয়ার পরেও থেকে যায়। এই অনুভূতির গায়ে সত্যের আবেশ লেগে থাকে সারাজীবন।

গানটি ইউটিউবে পাওয়া যাবে ব্যান্ডের অফিসিয়াল চ্যানেলে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category