• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান ট্রাজেডিতে শহীদ শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ

Reporter Name / ৫৯০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

[ad_1]

মোঃ বাদল মিয়া, বেলাব( নরসিংদী) প্রতিনিধি : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান ট্রাজেডিতে শহীদ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক স্মরণে শোক র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা।

 

২৭ জুলাই (রবিবার) বিকালে উপজেলার এএনএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারৈচা রায়পুরা সড়কে এ শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

উক্ত শোক র‌্যালিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন এধরণের অনাকাঙ্খিত ঘটনা যেনো আর কোথায় না ঘটে। আজ কঠিন শোকে বিহবল গোটা জাতি। কে কাকে দুষবে। এ শোক ভোলার নয়। দুগ্ধ অর্ধশতাধিক শিশু শহীদ ৩২ জন। আ কি করুন দৃশ্যপট দেখলো বাংলাদেশ। পুরোনো বিমান, অপরিকল্পিত উডডন সব মিলিয়ে ঝুকি নিয়েই চলছি ওই বিমনিটি। তাহলে দোষ রাস্ট্রযন্ত্র তথা সরকারের উপরই বর্তায়। তারা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। আর এ ধরনের ভায়াবহ ঘটনার যেনো পুর্ণরাবৃতি না ঘটে এটাই জাতির কাম্য। সবার বিদেহী আত্মার শান্তি কামনাসহ চিকিৎসাধীন থাকা সবার আশু সুস্থ্যতা কামনা করা হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category