• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শিক্ষার্থীর  মনোযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার মনোহরদীর কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বন্দরে যুবকের আত্মহত্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেপ্তার বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লা থানায় চিহ্নিত অপরাধীর আনাগোনা নিয়ে প্রশ্ন চার্জশিটের অপেক্ষায় বন্দরের আলোচিত আলিফা ধর্ষণ ও হত্যা মামলা বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, ওসির ভূমিকায় সমালোচনা হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বজলুর রহমান ফতুল্লায় শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের গাছের চারা

মনোহরদীর কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন


নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কোচেরচর তোহফাতুুল উলুম মাদ্রাসায় কোচেরচর যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং একই দিন সন্ধ্যা কেরানীনগর বাজারে যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে
মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীনগর বাজারে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠানে ‎ নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক আকন্দ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনজুরুল হক বাচ্চা, সাখাওয়াত হোসেন সভাপতি হরিনারায়ণপুর বাজার পরিচালনা কমিটি, শাহজাহান সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড, মোরাদ জামায়াতে ইসলামের সেক্রেটারি দৌলতপুর ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন পুলিশের বিট অফিসার শহিদুল, সাইদুর ইসলাম অপু, শান্ত মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ####




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts