• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শিক্ষার্থীর  মনোযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার মনোহরদীর কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বন্দরে যুবকের আত্মহত্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেপ্তার বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লা থানায় চিহ্নিত অপরাধীর আনাগোনা নিয়ে প্রশ্ন চার্জশিটের অপেক্ষায় বন্দরের আলোচিত আলিফা ধর্ষণ ও হত্যা মামলা বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, ওসির ভূমিকায় সমালোচনা হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বজলুর রহমান ফতুল্লায় শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের গাছের চারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন


সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. রাজু (৩৬)কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ডের চিটাগাং রোড এলাকার দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম অংশ নেয়।

গ্রেপ্তারকৃত রাজু মাদানীনগর এলাকার বাসিন্দা। তিনি সিকিম আলী ওরফে জমিম ও রহিমা বেগমের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট এফআইআর নং-১৯ মামলার অন্যতম আসামি রাজু। মামলাটি বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত রাজু এলাকার একজন চিহ্নিত অপরাধী। পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts