• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরশাদ ওরফে আশরাফ ওরফে আসাদ (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আরশাদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাতারপাড়া এলাকার মৃত নূরজ্জামান পাটোয়ারীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে বন্দর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মুন ট্রেডিংয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দাবি, আরশাদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১২(৬)২৬।

 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category