• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই এগিয়ে যাবে: সারজিস আলম

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। প্রত্যেকে নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গামন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

সারজিস আলম বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজ-খবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক। যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সবসময় কাজ করবে।

তিনি বলেন, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়, এ বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও কাজ করবে। উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category