• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
এই ৫টি রিয়েল ইনকাম এপস ব্যবহার করে শুরু করুন অনলাইন আয় হঠাৎ বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না : নাসিক প্রশাসক বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার নাসিকের কদমরসুল কার্যালয়ে কাজে গতি নেই, কার্যক্রমে স্থবিরতা জালকুড়ি থেকে শিশু ওয়াসী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মেঘের গর্জন শুনলেই মাঠ ছাড়ুন মায়াদ্বীপে কৃষকদের সচেতন করল এসএসটিএফ মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড সোনারগাঁয়ের রিসোর্টে ৫০১ নাম্বার কক্ষে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক Explora el Apasionante Mundo de estos tragamonedas gratis en Línea Slots Egipcias Sin Costo: Su Portal al Botín del Ancestral Reino del Nilo

পলিটিক্যাল ইসলাম বলে কিছু নাই: রাশেদ খান

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, পলিটিক্যাল ইসলাম বলে কিছু নাই। ইসলাম কায়েম ও শরিয়া আইন প্রতিষ্ঠার মাঝখানে কোনও কৌশল কাজ করে না। বরং এই কৌশলের কারণে আপনি বুঝে-শুঝে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করছেন। এই ক্ষতি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস দিয়ে তিনি এসব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান লিখেন, জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে সেই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, দলের মধ্যে সন্দেহ-সংশয়ও বাড়িয়েছে। এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম-ডান-মধ্যপন্থি কেউই ছাড় পায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত-শিবির তার ইতিহাসের সবচেয়ে সেরা সময় উপভোগ করছে। তারা যদি বাংলাদেশে মধ্যপন্থি ধারার রাজনীতিতে প্রবেশ করতে চায়, সেটাকেও সাধুবাদ জানাবো। কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য। অন্য দলে যুক্ত হয়ে সেই দলে প্রভাব বিস্তারের রাজনীতি পুরোপুরি বন্ধ না করলে পুরো দেশের সিস্টেম কলাপস করবে এবং বিরাজনীতিকরণ সৃষ্টি হবে। দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামায়াত-শিবিরও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রাজনীতিতে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে উল্লেখ করে রাশেদ খান বলেন, ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও তাদের সচেতন হওয়া দরকার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থি ধারায় চলছে। এই ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। আর মধ্যপন্থি রাজনীতি করলে সেটাই করা উচিত। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নাই। ইসলাম কায়েম ও শরিয়া আইন প্রতিষ্ঠার মাঝখানে কোনও কৌশল কাজ করে না। বরং এই কৌশলের কারণে আপনি বুঝে-শুঝে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করছেন। এই ক্ষতি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts