• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

তিন দিন পেছাল চাকসু নির্বাচন, ভোটগ্রহণ ১৫ অক্টোবর

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

[ad_1]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। আর ১৪, ১৫ ও ১৬ অক্টোবর ক্লাস বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চাকসু নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, বেলা দুইটায় নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠক ছিল। এ বৈঠকে নতুন প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর ইসমত আরা হক শপথ নেন। এ বৈঠকে তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা হয়েছিল। এতে প্রার্থীরা প্রচারণার সময় বাড়িয়ে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পেছানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪২৯ জন আর হল সংসদে ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, গতকাল চাকসুর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে । আগামীকাল বুধবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। আগামী বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category