• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ Casino Exclusief Aanmelding: Amuseer Meteen en Geniet van Directe Uitbetalingen Casino Exclusief Aanmelding: Gok Onmiddellijk en Geniet van Snelle Opnames Εμπεριστατωμένος Οδηγός για τις Εταιρίες Στοιχημάτων στην ελληνική επικράτεια

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: মনোহরদীতে সরদার বকুল।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৪৩ Time View
Update : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: মনোহরদীতে সরদার বকুল।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

“ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে”—এমন দাবিতে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মনোহরদী উপজেলা আহ্বায়ক ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শুক্রবার (৩০ মে) বিকেলে মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। সময়ক্ষেপণ করলে জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। সভা পরিচালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয় জীবনে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শহীদ জিয়ার আদর্শই বর্তমান সংকট থেকে উত্তরণের সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts