• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

Reporter Name / ৮৮ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ জুন বিকেলে প্রধান আসামিদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), সাব্বির হোসেন (২০), আবিদ (১৮), আবির হোসেন (২৭), তাওহিদ ইসলাম (১৮), রিয়াদ (১৮) ও সোহেল (১৯)।

মামলার অন্যান্য নামীয় আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ড, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিব্বির, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু এবং তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আটক ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category