• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষতি মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ১২টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং যথাযথ অনুমোদনবিহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts