• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

রায়পুরায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

[ad_1]

মোহাম্মদ মাহবুবুল আলম লিটন : সারাদেশের ন্যয় নরসিংদীর রায়পুরা উপজেলায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে রায়পুরা মডেল ফারিয়ার আয়োজনে বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়াও জেলার ৬ টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। 

“মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত পেশাজীবী, আমরা দালাল নই, পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা চাই” এমন শ্লোগান ছিলো অংশগ্রহনকারীদের মুখে মুখে।

মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি আব্দুল মোমেন আজাদ, সাধারণ সম্পাদক জক মাহমুদ, রাকিব হাসান সুমন, মো ফারুক হাসান, সালেহ্ আহাম্মদ পলাশ, মো হাবিবুর রহমান, দিলিপ সরকার, সুজন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় মাঠপর্যায়ে নানা ধরনের হয়রানি, অবমূল্যায়ন ও অনিরাপদ পরিস্থিতির মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে অযাচিত বাধা ও অসহযোগিতার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনে সম্মানজনক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category