• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
  • English Version

দুই দফা দাবিতে ডিসিকে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন


ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস চালুর দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনটি অভিযোগ করে জানায়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের অক্টোবর মাসে শিক্ষার্থীদের সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা হাফ পাস সুবিধা কার্যকরের সিদ্ধান্ত হলেও অধিকাংশ পরিবহন মালিক তা বাস্তবায়ন করছে না।

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকা বাস ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করতে হবে।
২. শিক্ষার্থীদের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করতে হবে।
৩. সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো শর্ত ছাড়াই পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৪. সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো প্রকার আলোচনা বা বিআরটিএর নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি আমরা মেনে নেব না। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts