• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬-২৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ সৈয়দ দীল মোহাম্মাদ দীলু নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেল ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে কেউ প্রার্থী না হওয়ায় সকল সদস্যদের কণ্ঠ ভোটে আবারও দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।  সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় সভাপতির প্রস্তাবে এবং উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে আলহাজ¦ সৈয়দ দীল মোহাম্মাদ দীলু সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । এ ছাড়া ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স,সহ-সভাপতি পদে এম আর হায়দার রানা, যুগ্ন-সম্পাদক পদে মো: মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর ডালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমী আক্তার, প্রচার সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, দপ্তর সম্পাদক মো: মামুন হোসেন নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পাঁচ টি পদে নির্বাচিত হয়েছেন মো: আনোয়ার হোসেন ভুঁইয়া, আবু রায়হান, লক্ষন চন্দ্র দাস, মো: সহিদুল ইসলাম টিটু ও মো: জিয়াউর রহমান জিয়া। কমিটি ঘোষনা শেষে নির্বাচিত সকলকে ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয় এবং সকল সদস্যকে মিষ্টি মুখ করানো হয়। 

এদিকে নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মোঃ মামুন হোসেন নির্বাচিত হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category