• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহরিয়ার ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চার দুষ্কৃতিকারীকে আসামি করে শুক্রবার (১ মে) বন্দর থানায় মামলা করেন। মামলার নম্বর ৪(৫)২৬ এবং ধারা ৩৯৪, পেনাল কোড ১৮৬০।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহরিয়ার ইসলাম একরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় চাকরিজীবী। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি তার দুই বন্ধু আবু সুফিয়ান ও সিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাবদী এলাকায় ঘুরতে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা সাবদী থেকে ফেরার পথে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন দুষ্কৃতিকারী তাদের গতিরোধ করে।

এ সময় দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র (রামদা ও ছুরি) প্রদর্শন করে তাদের ভয়ভীতি দেখায় এবং লোহার রড দিয়ে শাহরিয়ার ইসলামকে বেদম মারধর করে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে গুরুতর জখম হয়।

পরে দুষ্কৃতিকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এর মধ্যে শাহরিয়ার ইসলামের কাছ থেকে একটি Honor GT Pro (মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ও একটি Motorola G24 Power (মূল্য প্রায় ১৬ হাজার টাকা), আবু সুফিয়ানের কাছ থেকে একটি Nokia G11+ (মূল্য প্রায় ২০ হাজার টাকা) ও নগদ ৭ হাজার টাকা, এবং সিফাতের কাছ থেকে একটি Symphony বাটন ফোন (মূল্য প্রায় ১ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category