• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মাওলানা সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক ৫ মামলায় আইভীর জামিন হবে কিনা জানা যাবে ৩ মে বাচ্চাদের মোবাইল থেকে খেলার মাঠ ও বইয়ে নিয়ে আসতে চাই বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন পিংকী আক্তার দ্রুত আপিল বিভাগের রায় নিষ্পত্তি ও তা কার্যকরের দাবি জানিয়েছেন এমপি আল আমিন সিনেমার থ্রিলার কাহিনীকেও হার মানিয়েছে ফতুল্লার শিশু হোসাইন হত্যা আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপকে কারাগারে আটকের আবেদন ক্যাম্পাস কোনো সংগঠনের লাঠিয়াল বাহিনীর মহড়া দেওয়ার জায়গা নয় সংসার ভেঙেছে মৌসুমীর, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

বাচ্চাদের মোবাইল থেকে খেলার মাঠ ও বইয়ে নিয়ে আসতে চাই

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রী

সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাই। আমরা বাচ্চাদের মোবাইল থেকে বের করে খেলার মাঠ এবং বইয়ের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। একটা পরিকল্পনা আমাদের আছে। কতটুকু সফল হবো, সেটা পরের ব্যাপার। তবে, আমরা কাজটা শুরু করতে চাচ্ছি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের প্রাচীন গ্রন্থাগার ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে তিনি এ পরিকল্পনার কথা জানান। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে আসেন। প্রধানমন্ত্রী প্রাচীন লাইব্রেরিটি ঘুরে দেখেন। পাবলিক লাইব্রেরির কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিশ্চয় এর মধ্যে দেখেছেন, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সাথে আমি বসেছিলাম কথা বলতে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের সাথে কাজ করতে চাচ্ছি। আমরা চিন্তা করছি— প্রতি উপজেলার দু’টি করে প্রাইমারি স্কুল টার্গেট করে এগোতে। সেখানে আমরা বাচ্চাদের বই দেব। এগুলো কোনো রাজনৈতিক বই না। রাজনীতির বাইরেও বিভিন্ন বিষয়ে আছে— যা এই বইয়ে থাকবে। আমরা সেই ধরনের বই দেব— যেগুলো পড়লে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, দ্বীন-দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে এইরকম বই দেব তাদেরকে।

তিনি আরও বলেন, বই দিয়ে আমরা বাচ্চাদের আস্তে আস্তে বই পাঠে অভ্যাস করাতে চাচ্ছি এবং শুধু তাই নয়, এই বইটা সে পড়বে এবং এই পড়ার বিষয়টাকে আমরা পরীক্ষার ভেতরে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অর্থাৎ, এই বইগুলোর মধ্য থেকে প্রশ্ন হবে এবং সেটার মধ্য থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।

যশোর শহরের পাবলিক লাইব্রেরি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম গ্রন্থাগারগুলোর অন্যতম। ভারতীয় উপমহাদেশে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার আন্দোলন শুরুর সূচনা লগ্নেই এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান প্রমুখ।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts