• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ঘটনার এক যুগপূর্তি হলেও আদালতের রায় কার্যকর হয়নি। রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবী এবং সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিহত পরিবারের সদস্য ও এলাকাবাসী পৃথক মানববন্ধন করেছে। 

আইনজীবীদের মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: আবুল কালাম আজাদ জাকির সহ নেতৃবৃন্দ।

 

 

 

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিহত পরিবারের সদস্য ও এলাকাবাসী একটি মানব বন্ধন করেছে। তারা বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবী জানিয়ে বলেন, দ্রুত এ মামলার রায় কার্যকর হলে নিহতের আত্না সহ সবাই শান্তি পাবে। মানববন্ধনে পরিবারের সদস্যরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধনে অংশ নিয়ে ৭ খুন ঘটনার চার মাস পর জন্ম হওয়া শিশু ও এখন তার বাবা হত্যার বিচার চায়।

 

 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবি চন্দন সরকারসহ সাতজনকে। অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবি চন্দন কুমার সরকার তাঁর গাড়িচালক মো. ইব্রাহীম সাত জনের লাশ উদ্ধার করে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts