
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহিমের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফতুল্লা প্রেসক্লাব কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেকে কেটে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা মডেল রিপোটার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ,ফতুল্লা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃসেলিম হোসেন, দপ্তর সম্পাদক সুমন আহম্মেদ,অর্থ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, সদস্য সোহেল রানা, রাকিব চৌধুরী শিশির, নাজমুল হাসান।