• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
  • English Version

ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন


 ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে, তবে তিনি পালিয়ে গেছেন।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হামিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে  সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান।

পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জাজিমের ওপর থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মোর্শেদা আক্তার (৩৪) দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts