• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ ৭২ ঘন্টার মধ্যে পিক আপ সহ ৫ ডাকাত গ্রেফতার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৪০ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ ৭২ ঘন্টার মধ্যে পিক আপ সহ ৫ ডাকাত গ্রেফতা ।

নরসিংদীর শিবপুর মডেল থানা পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফের বাড়িতে অজ্ঞাতনামা ১০/১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বিল্ডিং এ প্রবেশ করে হানিফের স্ত্রী নাজনীন বেগমকে মারধর করা সহ পরিবারের সকল সদস্যকে জিম্মি করে সাত ভরি স্বর্ণ,নগদ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় নাজনীন বেগম বাদী হয়ে শিবপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলা নং ২৬ (১০)২৪ ধারা ৩৯৫ /৩৯৭ । ডাকাতির মামলার অভিযোগের প্রেক্ষিতে এসআই সাদিকুর রহমানকে তদন্ত ভার দেওয়া হয় । নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই সাদেক এর নেতৃত্বে শিবপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে উক্ত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেন এবং ০৫ জন ডাকাতকে গ্রেফতার করিতে সক্ষম হন । ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন ও এক ডাকাতের নিকট থেকে ডাকাতির লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করিতে সক্ষম হন । গ্রেফতারকৃত দুইজন ডাকাত ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা , ১।সোহাগ মিয়া (১৯)পিতা-মৃত নুরুল ইসলাম সাং-কল্যাণপুর গাইনপাড়া থানা- দৌলতপুর জেলা- কুষ্টিয়া , ২।আল আমিন মিয়া (২২) পিতা ঃ এটা আব্দুর রশিদ সাং -কারারচর থানা শিবপুর জেলা -নরসিংদী, ৩।মোহাম্মদ মাসুম মিয়া ,(৩০)পিতা ঃ নুরুল ইসলাম সাং জুগলী থানা- পূর্বধলা জেলা- নেত্রকোনা, ৪।মাজহারুল ইসলাম (২৮)পিতা ঃ মৃত মজনু মিয়া সাং-হল্লাখালি থানা- কলমাকান্দা জেলা -নেত্রকোনা , ৫ ।আলামিন ওরফে আমিন (৩০)পিতা ঃ মৃত রাজা মিয়া সাং -বাগাইকান্দি (চর আড়ালিয়া) থানা -রায়পুরা জেলা- নরসিংদী। এ ব্যাপারে শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন বলেন স্থানীয় ও বহিরাগত ডাকাত দল দলগত ভাবে রাত্রে আধারে পিক আপ গাড়ি ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে ,যে গ্রামে ডাকাতি করা সিদ্ধান্ত নেয়া হয় সেই গ্রামের ডাকাত জড়িত থাকে । তিনি আরো বলেন, শিবপুর বাসী সহযোগিতা করিলে আমি শিবপুর থেকে ডাকাত ,কিশোর গ্যাং, ছিনতাই,মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts