• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

নরসিংদীতে ৫৩ বছর বয়সী মহিলাকে ধর্ষন করে হত্যা গ্রেপ্তার ৩।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪৫৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের সিধ কেটে রাবিয়াকে (৫৩) হত্যার পর দর্শন গ্রেপ্তার তিন।

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যার পর দর্শন করা হয় । চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর মূল রহস্য উদ্‌ঘাটন করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিধ কেটে হত্যার পর ধর্ষণে জড়িত থাকায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০) ,‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।
৩০ অক্টোবর ২০২৪ ইং নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান। নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় হয় মামলা, মামলার নং-১৯ , তারিখ- ২৬/১২/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪। মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর করা হয় জঘন্য ধর্ষণ। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts