• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

রায়পুরায় মানসিক ভারসাম্যহীন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টায় শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শিউলি আক্তার (৩০)। তিনি ওই এলাকার মস্তু মিয়ার মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি চার সন্তানের জননী। এ ঘটনায় অভিযোগ উঠেছে স্বামী মানিক মিয়ার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় শিউলি আক্তার ও স্বামী মানিক মিয়ার পারিবারিক কলহে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: মাসুদ মিয়া বলেন, স্বামী স্ত্রী কথা-কাটাকাটির একপর্যায় ঘরে থাকা শোকেসের ওপরে রাখা ছুরি দিয়ে স্বামী তার স্ত্রীকে আঘাত করলে স্ত্রী মারা যায়৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি৷ স্থানীয়দের সহায়তায় স্বামীকে আটক করতে সক্ষম হই৷



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts