• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ পিছিয়ে গেলো নারী বিপিএল – একুশের কাগজ নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত শিবপুরে দুই পায়ের রগ কাটায় শিক্ষকের মৃত্যু : জড়িত ২ জন গ্রেপ্তার মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার

নরসিংদীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু।

Reporter Name / ৪১৩ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীতে সাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে নরসিংদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

জানা যায়, বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩ টা ৫০ মিনিটে সাদিয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়।

 

পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts