• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

রায়পুরায় অস্ত্রসহ সন্ত্রাসী সোহেলের খালা ও এক নারী আটক।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৫০৫ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

রায়পুরায় অস্ত্রসহ সন্ত্রাসী সোহেলের খালা ও এক নারী আটক।

মো হিমেল মিয়া নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার হওয়ার পর তার সহযোগীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে এবার অস্ত্র ও গোলাবারুদসহ সোহেলের খালা ও আরেক নারীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—শ্রীনগর মধ্যপাড়া এলাকার অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)। সোমবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর।

তিনি জানান, ২১ জুলাই শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্রসহ গ্রেফতারের পর রোববার (২৭ জুলাই) রাতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ এবং পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীনগর ইউনিয়নে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের পাশে টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা এবং একটি রামদা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts