• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নরসিংদীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার।

মোঃ হিমেল মিয়া। / ৬২৭ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

নরসিংদীর পলাশে বসতঘরে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজু (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

সোমবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

 

গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম রিজু নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ মঙ্গলবার পলাশের চরনগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে রোববার (৩১ মার্চ) নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় রিজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরও জানান, দোলোয়ারা বেগমের দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে।

কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বটি, লুণ্ঠিত কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category