• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক ৭

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে সাতজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

 

আটকরা হলেন— উপজেলার পদুঘর ওলাক এলাকার জব্বার মিয়ার ছেলে জলিল (৩৫), কুশিয়ারা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মহসিন (৪২), বারপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে জসিম (৩২), দক্ষিণ কুচিয়ামোড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে সিফাত (৩১), মুছাপুর এলাকার নাজমুল হকের ছেলে রিয়াদ (৩২), বাজুরবাগ এলাকার মৃত ধনু মিয়ার ছেলে শাহজালাল (৪২) এবং একই এলাকার শহর আলী মিয়ার ছেলে সোহেল রানা (৩৩)।

 

পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) রাতভর বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আটক সাতজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

তবে আটকদের বিরুদ্ধে পৃথক কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না বা তাদের কাছ থেকে কোনো আলামত উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানায়নি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts