• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে ভলকানাইজ ট্যাংক বিস্ফোরণ, আহত ১

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার ভলকানাইজ (বাতাসের) ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশে থাকা একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের একটি চাকার দোকানে থাকা ভলকানাইজ ট্যাংকটি হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে পাশের বিসমিল্লাহ হোটেলের একটি সিমেন্টের খুঁটি ভেঙে যায়। এছাড়া চাকার দোকানসংলগ্ন আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে পার্কিং করা একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়।

 

এ সময় বিসমিল্লাহ হোটেলের কর্মচারী রবিউল (২২) মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-বারাকা হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউলের বাড়ি কুমিল্লা জেলায়।

 

এ বিষয়ে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য জানান, ভলকানাইজ ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত কেন্দ্রের ইনচার্জকেও অবহিত করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts