• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পূর্বাচলকে ঢাকার সঙ্গে নয়, নারায়ণগঞ্জের সঙ্গেই রাখতে হবে: গাফফারি

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারি বলেছেন, 

রাজধানীর সঙ্গে রূপগঞ্জ উপজেলার একটি বড় অংশ যুক্ত করার পরিকল্পনা নারায়ণগঞ্জের ভৌগোলিক, প্রশাসনিক ও অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী। দেশের আয়তনে সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। রূপগঞ্জের বৃহৎ অংশ বিচ্ছিন্ন হয়ে অন্য প্রশাসনিক কাঠামোর আওতায় চলে গেলে জেলার ভৌগোলিক পরিসর ও প্রশাসনিক গুরুত্ব আরও কমে যাবে।
বুধবার (১ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে গত কয়েক বছরে শিল্পায়ন, আবাসন প্রকল্প এবং বাণিজ্যিক বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চল নারায়ণগঞ্জের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ফলে এ অংশ অন্য জেলার সঙ্গে যুক্ত হলে জেলার রাজস্ব আয়, বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।

একজন তরুণ রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এ উদ্যোগের বিরোধিতা করছেন বলে তিনি জানান। তিনি বলেন, আমার বিশ্বাস, ঢাকাকে আরও বড় করার পরিবর্তে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ (Decentralization) প্রয়োজন। রাজধানীর ওপর অতিরিক্ত জনসংখ্যা ও প্রশাসনিক চাপ কমাতে আশপাশের জেলাগুলোর সক্ষমতা ও স্বাতন্ত্র্য বজায় রাখা সময়ের দাবি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category