• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে দস্যুতার প্রস্তুতিকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মৃদুল হাসান আপন (১৯), মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোর (১৬)।

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দস্যুতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে, দস্যুতার প্রস্তুতির অভিযোগটি পুলিশের দাবি। বিষয়টি আদালতে বিচারাধীন এবং আদালতের রায়ের আগ পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category