• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
  • English Version

বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা দেড় লাখ টাকা

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন


নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

 

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বন্দরের মদনপুর কেওঢালা এলাকায় খান ব্রিকস ম্যানুফেকচারার ৭০ হাজার টাকা এবং একই এলাকার বাগদোবাড়িয়ায় মেসার্স আল্লাহ মহান ব্রিকস ৮০ হাজার টাকা।

 

এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts